ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় বোনের মৃত্যুর এক ঘন্টা পর ভাইয়ের মৃত্যু

     আগৈলঝাড়ায় বোনের মৃত্যুর এক ঘন্টা পর ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায়  একঘন্টার ব্যবধানে বোনের মৃত্যুর পরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারনে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।  পরে একইদিন সন্ধ্যায় পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবির বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারনে অসুস্থ অবস্থায় তার নিজ বাড়িতে মারা যান ।

    মৃত্যুকালে বড় ভাই আব্দুল খাদেম মোল্লা স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে এবং ছোট বোন রাহিমুন বিবি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    আব্দুল খাদেম মোল্লার ছেলে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আজিজুল মোল্লা জানান, অনেকদিন যাবৎ আমার পিতা ও আমার ফুপু অসুস্থ অবস্থায় ছিল। শনিবার বিকেলে আমার ফুপু রাহিমুন বিবি প্রথমে মারা যায়। আমার ফুপুর মৃত্যুর একঘন্টা পরে আমার পিতা আব্দুল খাদেম মোল্লা মৃত্যুবরন করে।
    রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন জানান, আমার মা বিকেলে মৃত্যুবরন করে। শনিবার বাদ এশা আমার মায়ের জানাজা শেষে আমাদের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।  
     

    রোববার সকাল আটটায় আব্দুল খাদেম মোল্লার জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।
    তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ