ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

    বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু
    বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উৎসবমুখর এবং স্বচ্ছ-সুন্দর পরিবেশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি আবেদনকারীরা। ৫টি স্থরে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ কর্মকর্তারা।

    বরিশাল জেলায় কনস্টেবলের ৪৮টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করে ২ হাজারের অধিক চাকুরী প্রত্যাশী।  এর মধ্যে পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে ৪১ জন এবং নারী নিয়োগ করা হবে ৭ জন।
    আজ সকাল ৬ টার পর থেকেই বরিশাল জেলা পুলিশ লাইনে ভিড় করেন আবেদনকারীরা। তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

    পুলিশ কর্মকর্তারা জানান, রবিবার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন প্রার্থীদের শারীরিক পরিমাপ ও যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া প্রথম দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়। এতে উত্তীর্ণদের দ্বিতীয় দিন সোমবার দৌড়, পুশআপ এবং লং ও হাইজাম্প করানো হবে।

    বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট খরচ করে এবং শারীরিক ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে কয়েকটি স্তরে উত্তীর্ন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই বলে দাবি করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ