ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে জরিপ অফিসের কার্যক্রম স্থানান্তর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    উজিরপুরে জরিপ অফিসের কার্যক্রম স্থানান্তর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর সেটেলমেন্ট অফিস(জরিপ অফিস) এর আপিল শুনানীর কার্যক্রম বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূমি মালিকরা। রবিবার বেলা ১২ টায় উপজেলা মহরা সমিতির অস্থায়ী কার্যালয়ে এ্যাডঃ আমির হোসেন মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ভূমি মালিক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিন, উপজেলা মহরা সমিতির সভাপতি শাজাহান রাড়ী।

    উপস্থিত ছিলেন ইচলাদী বাজার কমিটির সভাপতি আঃ হক আকঁন, ভূমি মালিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গির হোসেন, সেকান্দার হাওলাদার, আকবর ফকির, ফজলুল হক হাওলাদার, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আলাউদ্দিন সরদার, জাফর হাজ্বী, হরেন দাস, আশু সরকার,দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, উজিরপুর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাকিম সিকদারসহ শতাধিক ভুমি মালিকরা।

     এসময় বক্তারা বলেন, উজিরপুর ইচলাদী,সাকরাল,উত্তর কমলাপুর,দক্ষিন কমলাপুর মৌজার ৩১ ধারা আপিল শুনানী উজিরপুর সেটেলমেন্ট থেকে বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করায় শত শত ভূমি মালিকদের ভোগান্তিতে পরতে হবে। ভূমি মালিকদের বারবার বরিশালে যাতায়াত করা দুর্বীসহ ভোগান্তি ছাড়া আর কিছু নয়। এ থেকে পরিত্রান চান তাঁরা । পাশাপাশি তাদের  দাবী মানা না হলে আগামীতে বিক্ষোভ মিছিল,অবস্থান কর্মসুচিসহ বিভিন্ন আন্দোলন কর্মসুচি দেয়ার হুশিয়ারী দেয়া সংবাদ সন্মেলনে ।

     এ ব্যপারে উজিরপুর সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরমেশ ত্রিপুরা জানান, এটা উর্ধ্বতন কর্তৃপক্ষে বিষয়। বরিশাল জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা রেজাউল বারী জানান, বাদী ও বিবাদীদের কোন পক্ষের  আবেদনের ভিত্তিতে কিছু কিছু মৌজার আপিল শুনানী বরিশাল জোনালে নেয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ