ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় মোবাইলের দোকানে চুরি

    আগৈলঝাড়ায় মোবাইলের দোকানে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া উপজেলা সদর কলেজ রোড এলাকায় রাতের আঁধারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর কলেজ রোড এলাকায় রাকিব মোবাইল সেলস্ এন্ড সার্ভিস সেন্টারের দোকানের উপরের চালের টিন কেটে চোরের দল দোকানের ভিতর প্রবেশ করে মোবাইল সেট, ব্যাটারী, কট, মেমোরিকার্ডসহ প্রায় চল্লিশ হাজার টাকার মালামাল নিয়ে যায়।  চুরির ঘটনা তাৎক্ষণিক জানতে পেরে ঘটনাস্থলে আসেন বাজার কমিটির সদস্য ফয়জুল সেরনিয়াবাত, দোকান মালিক রাশেদুল ইসলাম

    । দোকান মালিক রাশেদুল ইসলাম চুরির ঘটনায় আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে উপপরিদর্শক (এসআই) আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।  উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, দোকানে চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। চুরির মালামাল উদ্ধার ও চোরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ