ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ভেজালবিরোধী অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ভেজালবিরোধী অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভেজালবিরোধী অভিযানে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার (১৪ নভেম্বর) বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি তাৎক্ষণিক তা আদায় করেন সংশ্লিষ্টরা।


    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বাকেরগঞ্জে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক সুমি রাণী মিত্র ও সাকিয়া সুলতানা।     


    এসময় পণ্যের মোড়ক ব্যাবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আজমিরি মিষ্টান্ন ভান্ডারের প্রোঃ মোঃ কাওসার মিয়া, আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোঃ মোঃ নজরুল হাওলাদার, মা মেডিকেল হলের প্রোঃ মোঃ সোহাগ হাওলাদার, সোহাগ স্টোরের প্রোঃ মোঃ সোহাগ গাজী, সিকদার স্টোরের প্রোঃ মোঃ হাসান, জননী স্টোরের প্রোঃ মোঃ আলী আশ্রাব হাওলাদার, শুভ ভ্যারাইটিজ স্টোরের প্রোঃ মোঃ জালাল সিকদার, দ্বীপ স্টোরের প্রোঃ দীপক সাহা, খান এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ হারুন খান, মা কসমেটিকসের প্রোঃ মোঃ ওয়াসিম হাওলাদার এবং সাহা মিষ্টান্ন ভান্ডারের প্রোঃ গোবিন্দ সাহাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সহযোগিতা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ