ছাত্রলীগ সভাপতি জয়ের সৌজন্যে বাবুগঞ্জে এতিমদের জুব্বা ও পাঞ্জাবী উপহার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল-নাহিয়ান খান জয়ের সৌজন্যে বাবুগঞ্জে এতিম ও কোরআনের হাফেজদের সম্মানে জুব্বা এবং পাঞ্জাবী প্রদান করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) উপজেলার বাহেরচরে তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় জয়ের পক্ষ থেকে পাঠানো ওই জুব্বা ও পাঞ্জাবী বিতরণ করেন ছাত্রলীগের মানবিক নেতা হিসেবে পরিচিত আবিদ আল সাকিব।
এসময় বাহেরচর তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে এর আগেও এই প্রতিষ্ঠানে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ পবিত্র রমজানে মাসে এতিম ও হাফেজদের সেহরি এবং ইফতারের ব্যবস্থা করা হয়েছিল।
এতিমদের জুব্বা ও পাঞ্জাবী প্রদান প্রসঙ্গে মানবিক ছাত্রলীগ নেতা আবিদ আল সাকিব বলেন, ‘আমার নেতা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাইয়ের আদর্শ অনুসরণ করে সর্বদা মানবসেবার রাজনীতি করি আমরা ছাত্রলীগের সৈনিকরা। আমার নেতার কাছে ছাত্রলীগ মানে ক্ষমতা আর অর্থ উপার্জনের হাতিয়ার নয়। তার কাছে মানবসেবা আর সাধ্যমতো দেশের দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নামই ছাত্রলীগ। আমরা সেই আদর্শিক নেতার কর্মী হিসেবে তার নির্দেশে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।’