বরিশাল গালর্স গাইড জেলা শাখার কমিশনার হলেন জেসমীন নাহার

বরিশাল গালর্স গাইড জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেসমীন নাহারকে গালর্স গাইডের জেলা শাখার কমিশনার করা হয়।
এ ছাড়াও নেহার বেগম নিরুকে সচিব, দেলোয়ার বেগমকে ট্রেজার করে গত ১৯ অক্টোবর ২০ সদস্যর এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ গার্লস গাইড বরিশাল জেলা শাখার অতিরিক্ত জেলা কমিশনার জাহানারা বেগম। নবনির্বাচিত কমিটির জেলা শাখার কমিশনার জেসমীন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকল সদস্যর সম্মতি ক্রমে কমিটি ঘোষণা করা হয়েছে।তাই সকল সদস্যদের নিয়ে কমিটির সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলেন তিনি ।
এইচকেআর