ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মণ জাটকা জব্দ

     বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মণ জাটকা জব্দ
    যাত্রীবাহী বাস থেকে ২শ’ মণ জাটকা জব্দ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতুর জিরো পয়েন্টে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মণ জাটকা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বরিশাল নৌ সদর থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

    অভিযানে কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে ২শ’ মণ জাটকাগুলো নেয়া হচ্ছিল।

    বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতুর জিরো পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় কুয়াকাটা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে ২শ’ মণ জাটকা জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

    তিনি আরো বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে বাসগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে জব্দ জাটকাগুলো নৌ-ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সেগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ