ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম  ।


    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ নাসির উদ্দীন আহমেদ,  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. শোয়েব মিয়া, কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার রাখি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সহ-সভাপতি এডভোকেট হিরণ কুমার দাস মিঠু,  জেলা ক্যাবের সম্পাদক  রণজিৎ দত্তসহ ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের অংশীদাররা অংশগ্রহণ করেন।

    সেমিনারে অতিথিরা বলেন, ফ্যাট যুক্ত খাবার পরিহার করতে হোটেল-রেস্তোরাঁ, চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসায়ীর পাশাপাশি বাসা-বাড়ির খাবার তৈরিতে পরিবার কে আরো সচেতন হতে হবে। কঠোর জরিমানার বিধান রেখে ভেজাল খাবার প্রস্তুতকারী ও খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কার্যকর আইন বাস্তবায়ন করে প্রয়োগের দাবী জানানো হয় সেমিনারে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ