ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল

     গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল
    গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন দল "গণ অধিকার পরিষদ" এর আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা ও মহানগর। গণ অধিকার পরিষদ এর নবনির্বাচিত কমিটির আহবায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবকে স্বাগত জানিয়ে  এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর জেল খানার মোড় থেকে শুরু হয়ে বেলস পার্কে শেষ হয়।

    মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ, সদস্য সচিব মিনা আল আমিন,  যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহীম, পাঠান আজহার, সদস্য সচিব আবু সাঈদ মুসা সহকারী সদস্য সচিব রনি খন্দকার,  সদস্য রফিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, 'স্বাধীনতার ৫০ বছরে দেশের মানুষের ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই গণ পরিষদের আত্মপ্রকাশ। মানুষের অধিকার নিয়ে কথা বলার কারনে এই দল সারাদেশে আলোড়ন তৈরি করেছে এবং মানুষের ঢল নেমেছে। বরিশালে গণ পরিষদের শক্তঘাটি প্রস্তুত হয়েছে যার প্রমাণ আজকের এই মিছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ