ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় ২ জনের বিষপান ১ জনের মৃত্যু

     আগৈলঝাড়ায় ২ জনের বিষপান ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে দুই জনের বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় দুই জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পরে উপজেলার পয়সারহাট গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সজল ফকির (২২) পারিবারিক কলহের কারনে তার পিতার সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

    সজল ফকিরের পিতা শাহজাহান ফকির জানান, ফোনে কথা বলা নিয়ে পারিবারিক কলহের কারনে আমার ছেলের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার কারনে অভিমান করে সজল ফকির ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।

    পরে সজলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর। ওই দিন সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
    অপরদিকে একইদিন উপজেলার মোহনকাঠি গ্রামের বাদল বালীর স্ত্রী সেলিনা বেগম (৪০) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।  

    এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, কীটনাশক পানে দুইজন অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে একজনকে উপজেলা হাসপাতালে এবং অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ