ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুর্গাপুরে অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি

    দুর্গাপুরে অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুঁজি হারিয়ে বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। ঘটনার পর প্রায় সপ্তাহ পেরিয়ে গেলেও কোনপ্রকার সাহায্য সহযোগিতা পাননি তারা এখনও। এ অবস্থায় প্রশাসনের কাছে জরুরি সাহায্য কামনা করছেন ভুক্তভোগী এবং স্থানীয়রা।

    জানা গেছে, গত ১১ নভেম্বর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরিশাল সদর উপজেলাধীন দুর্গাপুর বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় পুড়ে যায় অন্তত ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২০ লাখ টাকারও বেশি।

    ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন হাওলাদার, মোঃ সোহরাব আলী ফকির, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ ইদ্রিস ও মোঃ সজিব হাওলাদার। অগ্নিকাণ্ডে তাদের ৬ টি প্রতিষ্ঠানই পুরোপুরি ভস্মিভূত হয়েছে। এর ফলে পুঁজি হারিয়ে পথে বসেছেন ক্ষতিগ্রস্তরা।

    তবে ঘটনার পর থেকে এখন অবধি প্রশাসন সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা জনপ্রতিনিধি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এছাড়া মেলেনি কোর প্রকার সাহায্য সহযোগিতাও। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ