ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে তেলের জাহাজে বিস্ফোরণ, একদিনেই ৫ দগ্ধের মৃত্যু

    ঝালকাঠিতে তেলের জাহাজে বিস্ফোরণ, একদিনেই ৫ দগ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হলো।

    গত ১২ নভেম্বর ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও মঙ্গলবার ভোর থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত একদিনেই বাকি পাঁচজন মারা গেলেন।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় সাতজন এসেছিলেন। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

    মৃতরা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন (৪০), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)। প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮)।

    ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ সাগর নন্দিনী-৩ এর ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে আগুন লাগে। জাহাজের ১৩ স্টাফের মধ্যে ৮ জন দগ্ধ হন। এর মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান। কামরুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।

    ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থলে এসে তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

    ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির কর্মী আব্দুস সালাম জানিয়েছিলেন, সাগর নন্দিনী-৩ প্রায় ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। বুধবার (১০ নভেম্বর) পদ্মা ডিপোতে পেট্রল খালাস করা হয়। বৃহস্পতিবার রাতে জাহাজটি নদীর দক্ষিণপাড়ে নোঙর করে রাখা হয় শুক্রবার (১২ নভেম্বর) ডিজেল খালাস করার কথা ছিল।

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানিয়েছিলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়।

    ঝালকাঠি পদ্মা অয়েলের সুপার আখের আলী বলেছিলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৯ লাখ লিটার ডিজেল ও ২ লাখ লিটার পেট্রল নিয়ে ঝালকাঠিতে এসেছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ