ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    আগৈলঝাড়ায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
    আগৈলঝাড়ায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন প্রদ্বীপ্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অফিস সহকারী শাহজাহান খান, কাওছার মিয়া, সফল উদ্যোগত্বা ফারুক হোসেন।

    উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক বেকার যুবক ও যুব মহিলাদের পারিবারিক হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে বেকার যুবক ও যুব নারীরা নিজেরাই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

    এসময় আরও উপস্থিত ছিলেন, নারী নেত্রী সুমা কর, ঝুমা দাস, সোনালী দত্ত, সৌরভ পাল, পায়েল সরকার ও জয় দাস প্রমুখ।
    উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন,  বর্তমান সরকার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান এর মাধ্যমে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সরকার গ্রহন করেছে বেকার যুবক ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষন কর্মসূচী। যাতে করে বেকার যুবক ও যুব মহিলারা বিভিন্ন ধরনের কাজের উপর প্রশিক্ষন গ্রহন করে নিজেরাই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ