ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য সহায়তা করলেন মেয়র

    অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য সহায়তা করলেন মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অসহায় এক বৃদ্ধার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন।

    বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃদ্ধার ৮৫ বছর বয়সী স্বামীর নিকট সহায়তার অর্থ প্রদান করেন তিনি।

    এ ঘটনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার সৃষ্টি করেছে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের করা লাইভটিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সহায়তা প্রাপ্ত বৃদ্ধ উপস্থিত ছিলেন।

    লাইভ ভিডিও তে দেখা যায়, ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ দরখাস্ত নিয়ে এসে মেয়র সাদিকের কাছে তার স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা চান।  তৎক্ষনাত চিকিৎসার কাগজপত্র যাচাই করে চিকিৎসার জন্য  অর্থের ব্যবস্থা করে দেন মেয়র। এছাড়া বৃদ্ধ  হজ্বে যাবার ইচ্ছা প্রকাশ করলে তিনি যাতে দ্রুত হজ্বে যেতে পারেন সেই ব্যবস্হা করে দেন মেয়র সাদিক আব্দুল্লাহ। এছাড়া  বৃদ্ধকে দুপুরের খাবার ব্যবস্থাও করেন মেয়র নিজে।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ