ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, ছাগল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ

    ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, ছাগল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ৪৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি, ছাগল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ শ্লোগান নিয়ে জেলা প্রশাসন বরিশালের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগীতায় বুধবার দুপুরে সার্কিট হাউজ চত্তরে অসহায়দের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

    এ সময় সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদার এবং প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ৪৪ জন নারী-পুরুষ ভবঘুরে ও ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়। ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকের মধ্যে ২২ জন নারী ও ২২ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ