ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ৪ বছরের শিশুকে ৪ কিশোরের ধর্ষণ

    ৪ বছরের শিশুকে ৪ কিশোরের ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার গাবতলী উপজেলায় সাড়ে ৪ বছরের এক শিশুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ কিশোরের বিরুদ্ধে।

    বুধবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

    ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুকে ফুসলিয়ে ৪ কিশোর বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি কান্নাকাটি করে বাড়িতে এসে তার মা ও নানিকে ঘটনা খুলে বলে। এ সময় ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটির মেডিকেল পরীক্ষা হয়েছে। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ