ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা-মেয়ে কারাগারে

    বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা-মেয়ে কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা ও মেয়েকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) নির্ধারিত দিনে বরিশালের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মোঃ মাসুম বিল্লাহ্ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    জেলহাজতে প্রেরণকৃত আসামীরা হলেন, নগরীর ২১নং ওয়ার্ড পুরাতন পাসপোর্ট অফিস লেনের এমএ জলিল সড়কের বাসিন্দা এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে সৈয়দা সাবিকুন নাহার তুবা।

    জানা গেছে, ওই এলাকার বাসিন্দা খোর্শেদুল আলম সুজন দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে তার পরিবারকে বিভিন্নভাবে উত্যক্ত করতো প্রতিবেশী এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদের পরিবার। এ নিয়ে ২০২০ সালের ৪ জুন উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডা হলে এএবিএম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে সৈয়দা সাবিকুন নাহার তুবা তাদের ফেইসবুক আইডি থেকে সুজন ও তার স্ত্রী হাসির ছবি ব্যবহার করে কুরুচীপূর্ন মন্তব্য যুক্ত পোস্ট করে। পোস্ট সরিয়ে ফেলতে বললে উল্টো গালিগালাজ করেন বলে জানান সুজন।  

    এই ঘটনায় ২০২১ সালের ১০ জানুয়ারী সুজনের স্ত্রী ফজিলাতুন নেসা হাসি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে সৈয়দা সাবিকুন নাহার তুবার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক আসামী দুজনকে অভিযুক্ত করে চার্জশীট দেন। এ মামলায় বুধবার আসামীদ্বয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদের জেলহাজতে পাঠান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ