ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মৎস্য নিধন

     উজিরপুরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মৎস্য নিধন
    উজিরপুরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মৎস্য নিধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক টাকার মৎস নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর লীজ নেয়া দেড় একর জমি জুড়ে মাছের ঘেরে ১৬ নভেম্বর রাতে অজ্ঞাতরা ওই ঘেরটিতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট,কালকাতরা প্রয়োগ করে।

    পরের দিন বেলা ১১ টায় স্থানীয়রা ঘেরের মাছ মরে ভাসতে দেখতে পেয়ে মায়ের আর্শিবাদ এগ্রিকালচার ফার্ম এর সভাপতি জর্জ বিভুদান বাড়ৈকে জানান। এরপর তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল ছুটে এসে দেখতে পান ঘেরের সকল মাছ মরে ভেসে উঠেছে।

    এ ব্যাপারে মৎস ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ বাদী হয়ে ১৭ নভেম্বর উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে  অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ঘেরের মাছ মরে ভাসতে থাকে। ঘেরের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ জানান আমাদের ঘেরের পাশের ঘের থেকে একটি সুরঙ্গ করে কে বা কাহারা আমাদের মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও আলকাতরা মিশিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। বৃহস্পতিবার সকালে উজিরপুর মডেল থানার এস.আই সালাউদ্দিন ও এ.এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ঘটনাস্থল তদন্ত পূর্বক দোষীদের সনাক্ত করে আইনগত বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী মৎস ব্যবসায়ীরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ