ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সজল রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৫টায় মৃত্যুবরণ করেন তিনি।

    সজল আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের জগদীশ রায়ের ছেলে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

    সজলের ভাই সজীব রায় জানান, ভোর রাতে সজল হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, রোগীর স্বজনরা হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

    বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে সজলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ