ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লুসি হল্ট

    মিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লুসি হল্ট
    হাসপাতালে ভর্তি লুসি হল্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর মিনি ব্রেইন স্টোক হয়েছে। এজন্য বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি বর্তমানে হাসপাতালের পঞ্চম তলায় ২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন মিনি ব্রেইন স্ট্রোকের পাশাপাশি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন লুসি হল্ট। তাকে চিকিৎসকদের অবজার্ভেশনে রাখা হয়েছে।

    হাসপাতালে লুসি হল্ট এর পাশে থাকা ডিবিসি নিউজ এর স্টাফ রিপোর্টার অপুর্ব অপু জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসার ফল্ট করে অক্সফোর্ড মিশনে পড়ে যান লুসি হল্ট। এজন্য রাত ৮টা ১০ মিনিটে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

    পরবর্তীতে তাঁর সিটি স্কান করে মিনি ব্রেইন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে পুনরায় তাকে রাত ৯টার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে পশ্চম তলার ২৬ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।

    এদিকে, ‘চিকিৎসকরা জানিয়েছেন, ‘রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন লুসি হল্ট’র। প্রয়োজনীয় চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

    প্রসঙ্গত, ‘মানবদরদী ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে নিরবে কাজ করেছেন। ওই সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা করেছেন তিনি। দেশ স্বাধীনের পরে তিনি দেশের মায়া ত্যাগ করতে পারেননি। তাইতো নিজের দেশে ফিরে না গিয়ে বাংলাদেশেই থেকে যান। তিনি বরিশাল অক্সফোর্ড মিশনে বসবাস করে।

    লুসি হল্টের অসামান্য অবদানের কথা প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। এর পর পরই লুসি হল্ট কে দৌত নাগরিকত্ব প্রদানের পাশাপাশি তাকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়। এমনকি তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

    অপরদিকে, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। কাকতালিয়ভাবে হলেও বাংলাদেশ বিজয়ের এই দিনটিই লুসি হল্টের জন্মদিন। আগামী ১৬ ডিসেম্বর তিনি ৯২ বছর বয়সে পদার্পন করবেন। লুসি হল্টের দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ