ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে ধর্ষন চেষ্টার অভিযোগ করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

    গৌরনদীতে ধর্ষন চেষ্টার অভিযোগ করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বখাটের বিরুদ্ধে স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষন চেষ্টার অভিযোগ করে চরম বিপাকে পরেছে স্কুল ছাত্রীর পরিবার।

    ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।

    শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকেলে নিজেদের বসতঘরের সামনে বসে বই পড়ছিলো। ঘরে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী আধুনা গ্রামের নুর মোহাম্মদ মোল্লার বখাটে পুত্র সুমন মোল্লা তাদের বাড়ীতে ঢুকে তাকে (স্কুল ছাত্রী) মুখ চেপে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সুমন পালিয়ে যায়।

    ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রে বখাটে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে সুমন ও তার সহযোগীরা তাকে অব্যাহত ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগ উত্তোলন করে না নেয়া হলে মা-মেয়েকে ধর্ষনের করার হুমকি দিয়ে যাচ্ছে ওই বখাটে। এ ঘটনায় তার পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

    এবিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদক সেবনসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ