ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খাল দখল করে গড়ে উঠছে পাকা স্থাপনা

     খাল দখল করে গড়ে উঠছে পাকা স্থাপনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশালের পয়সারহাট-আগৈলঝাড়া সড়কের পাশে রথখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন খাল দখল করে পাকা স্থাপনা নির্মান অব্যাহত রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পূনরায় খাল দখল করে নির্মান কাজ শুরু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
     
    স্থানীয়রা জানান, এতোদিন খালের মধ্যে স্থাপনা নির্মান বন্ধ থাকলেও বর্তমানে টিনের বেড়া দিয়ে নির্মান কাজ আবার শুরু করেছে প্রভাবশালী মাসুদ হোসেন। অপরদিকে উপজেলার সুজনকাঠী গ্রামের ফকিরবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় খাল দখল করে নির্মিত দোকান প্রশাসন ভেঙ্গে দিলেও পূনরায় দোকান নির্মানের পায়তারা চালিয়ে আসছে একটি মহল। এ বিষয়ে গৈলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ভূমি অফিস থেকে বাঁধা দেওয়ার পর রথখোলা ষ্ট্যান্ডের পাশে পাকা স্থাপনা নির্মান দীর্ঘদিন বন্ধ ছিলো। স্থাপনা নির্মানকারীদের জমি পরিমাপ করার কথা বললেও তারা জমি পরিমাপ না করে জমি তাদের রেকর্ডীয় বলে দাবী করে আসছে।

    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী মোঃ আবুল হাসেম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     

     

     

     

     

     

     

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ