কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
কাঠালিয়া প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফুচকা ব্যবসায়ী মো. আব্দুল বারেক হোসেনকে ফুচকা বিক্রির উপকরণ প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে সদর ব্যবসায়িক সমিতি উদ্যোগে নতুন করে ফুচকা ব্যবসা শুরু করার জন্য মো. আব্দুল বারেক হোসেনের হাতে বালতি, গামলা, কলস, জগ, পিরিচ, বাটি ও প্লাস্টিকের চেয়ারসহ ফুচকা বিক্রির এসব উপকরণ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মো. মাহমুদুল হক নাহিদ সিকদার। এসময় অন্যান্যের মধ্যে কাঠালিয়া বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিম সিকদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খোকন, ব্যবসায়ী মোঃ আব্দুল সালাম, মোঃ নুরুল আলম, মোঃ শাহীন, মাসুম বিল্লাহ, মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ বাজারে অগ্নিকাণ্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এসময় মো. আব্দুল বারেক হোসেনের ফুচকার দোকানসহ মালামাল পুড়ে যায়। এতে তিনি অসহায় হয়ে পড়েন। তাই নতুন করে ব্যবসা শুরু করতে বাজার ব্যবসায়িক সমিতি ফুচকা বিক্রির এসব উপকরণ প্রদান করে।
এমবি