ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রহমতপুরে মেম্বার প্রার্থী সাদেক খানের বিরুদ্ধে অভিযোগ !

    রহমতপুরে মেম্বার  প্রার্থী সাদেক খানের বিরুদ্ধে অভিযোগ !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলার  রহমতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রীতিকের ইউপি সদস্য প্রার্থী সাদেক হোসেন খানসহ তার কর্মী সমার্থকদের বিরুদ্ধে অবৈধ অর্থ ও পেশী শক্তি ব্যবহার করে নির্বাচনী মাঠ দখলের অভিযোগ উঠেছে।

    শনিবার বিকালে রামপট্টি সরকারি বিদ্যালয়ের মাঠে অবৈধ অর্থ ও পেশী শক্তি খাটানোর অভিযোগ এনে একটি প্রতিবাদ সভা করেছেন একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। মানববন্ধনে মোরগ প্রতীকের প্রার্থী দুলাল সরদার তার বক্তব্যে বলেন, সাদেক খান বিগত দিনে মেম্বার থাকাকালীন বিভিন্ন বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে টাকা আদায় করেছে।  সে পানের ভিতরে হাজার টাকার নোট দিয়ে ভোট কিনে। এসময় স্থানীয় মো. আব্দুল রব হাওলাদার বলেন, সাদেক মেম্বার তার পক্ষে কাজ করার জন্য তিন হাজার টাকা দিয়েছিলো। আমি তার টাকা ফিরিয়ে দিয়েছি।

    এর আগে বিকাল ৪ টায় ওই এলাকার খানবাড়ী তালা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর ঢালীর পূর্ব নির্ধারিত একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ওই উঠান বৈঠকটি সাদেক হোসেন খানের কর্মী- সমার্থকরা বানচাল করে দেয়। এসময় তালা প্রতীকের কর্মী সমার্থকদের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন তারা।

    তালা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর ঢালী বলেন, মেম্বার সাদেক হোসেন খান বার বার টাকা ও পেশী শক্তি ব্যবহার করে নির্বাচিত হয়েছেন। তিনি এবারও প্রার্থী হিসাবে অবৈধ টাকা ও ভারাটে মাস্তান দিয়ে নির্বাচনী মাঠ প্রভাবিত করছেন।

    টিউবওয়েল প্রীতিকের প্রার্থী সাদেক হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, যে বাড়ীতে  প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠি হওয়ার কথা ছিলো সেই বাড়ীর লোকজন বৈঠকটি বানচাল করেছে ।  

    অবৈধ অর্থ ও পেশী শক্তি খাটানোর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন নির্বাচন করলে এরকম অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা করাটাই স্বাভাবিক।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ