ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভোটারদের মন জয় করছেন হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী

    ভোটারদের মন জয় করছেন হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরে ইলেকট্রনিক মেশিনে ভোট প্রয়োগ করবেন ভোটাররা। আসছে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে শক্ত অবস্থান তৈরি করছেন ওয়ার্কার্স পার্টির মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী শাহিন হোসেন।

    তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মী সমার্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। মহিলা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় জোর দিচ্ছেন তিনি।  এলাকায় ঘুরে দেখা গেছে, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তিনি এই ওয়ার্ড গুলোতে বিপুল ভোটে এগিয়ে থাকবেন বলে স্থানীয়দের মধ্যে ধারনা জন্মেছে।  এছাড়া ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডে কৌশলী প্রচারনায় বিগত দিনের সকল রেকর্ড ভেঙে ভোট ব্যাংক তৈরি করেছে বলে জানিয়েছে হাতুড়ি প্রতিকের সমার্থকরা।  

    শাহিন হোসেন বলেন, মোট ভোটের অর্ধেক মহিলা ভোটার। তাই আমি উঠান বৈঠকের চেয়ে মা-বোনদের কাছে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় বেশি সময় দিচ্ছি। পাশাপাশি বিকাল থেকে উঠান বৈঠকের মাধ্যমেও প্রচারনা চালাচ্ছি।  আশা করি সুষ্ঠু পরিবেশে ভেটাররা ভোট প্রয়োগ করতে পারলে হাতুড়ি প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ