ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিভাগে করোনা শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য

    বিভাগে করোনা শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি এখন পুরোটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। তাদের মতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললে এই অঞ্চলে করোনাকে শতভাগ জয় করতে পারবে মানুষ।

    এদিকে, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের  জেলা এবং উপজেলায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এমনকি মৃত্যুবরণ করেননি কেউ। তাছাড়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও হয়নি কেহ।

    তবে, গেলো ২৪ ঘন্টায় সুস্থতার খবর রয়েছে। এ সময়ে  বিভাগে নতুন করে ২০ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যান অনুযায়ী,  বিভাগে ভাইরাসটিতে নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মোট মৃতর সংখ্যা ৬৭৯ জনই রয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত শনাক্ত না হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩০২ জন।

    এর মধ্যে থেকে সুস্থতা লাভ করেছেন ৪৩ হাজার ৭৮৯ জন। এছাড়া বিভাগের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন পাঁচ হাজার ৯১১ জন।

    প্রসঙ্গত, গত বছর ১১ মার্চ বরিশাল বিভাগে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ