ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক-হেলপার আটক

     বরিশালে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক-হেলপার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরার সেলিম রেজা (৫১) ও মাসুদ রানা (২০)। উভয়ে ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ট্রাকের চালক ও হেলপার।

    আজ শনিবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

    র‌্যাব জানিয়েছে, গোপনে তারা জানতে পারে সাতক্ষীরা থেকে ফেন্সিডিলের চালান নিয়ে একটি ট্রাক রওনা হয়েছে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের দল ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর বাজার এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে। এ সময় ফেন্সিডিলবাহী ট্রাক এলে থামানোর জন্য সংকেত দেয়া হয়।

    এ সময় চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামিয়ে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ