ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উজিরপুরে স্বতন্ত্র প্রার্থী আওরঙ্গজেবের উঠান বৈঠকে জনসমুদ্র

    উজিরপুরে স্বতন্ত্র প্রার্থী আওরঙ্গজেবের উঠান বৈঠকে জনসমুদ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওরঙ্গজেব হাওলাদারের মোটর সাইকেল প্রতিকের উঠান বৈঠক একপর্যায় জনসমুদ্রে রূপ নেয়। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল।

    ২০ নভেম্বর শনিবার সন্ধ্যায় চাঙ্গুরিয়া স্কুল আঙ্গীনায় উঠান বৈঠকে বক্তৃতা করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান হাওলাদার, জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা, মোটর সাইকেল প্রতিকের সতন্ত্র প্রার্থী আওরঙ্গজেব হাওলাদার, সেলিম হোসেনের উপস্থাপনায় আরো বক্তৃতা করেন হাফিজুর রহমান রিয়াজ, কে এম নুরুল ইসলাম,কবির হোসেন, কে এম নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আ: রহিম, নুর খান দুলাল, মানিক মাস্টার, মোশারেফ বয়াতীসহ অনেকে।

     এ সময় বক্তারা বলেন আওরজেব হাওলাদার ছাত্র জীবন থেকেই মানুষের সেবায় নিয়োজিত। মহামারী করোনা থেকে শুরু করে ঝড় - বন্যা, যে কোনো দুর্যোগে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। কন্যা দায়গ্রস্ত পিতা-মাতার ভরসাস্থল তিনি। তার এ ধারা অব্যাহত থাকবে।

    বক্তারা আরো বলেন, অনেক প্রার্থী জনগণের দু:খ কষ্টে কখোনো পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াননি। তারা জন প্রতিনিধি হয়ে কি করবেন। আগে জনগণের সেবা করুন, জনগণই খুঁজে নেবে আপনাদের। ২৮ নভেম্বর নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের বিজয় সুনিশ্চিত।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ