ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির সাথে এনডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

    বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির সাথে এনডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন বরিশালের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎ শেষে রবিবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়েছে।

    বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল পেশাদার সাংবাদিকদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এনডিবিএ’র সদস্যদের সংবাদ সংক্রান্ত বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন বরিশালের উপদেষ্টা নাছিমুল আলম, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, দপ্তর সম্পাদক খান রফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম মিরাজ হোসাইন, প্রচার সম্পাদক শাহীন হাফিজ, কার্যনির্বাহী কমিটির সদস্য আযাদ আলাউদ্দিন, আরিফুর রহমান, আল মামুন, সুমন চৌধুরী, সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু প্রমুখ।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ