ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গরু চুরি করে মাংস ভাগাভাগির কথা স্বীকার করলেন যুবক

     গরু চুরি করে মাংস ভাগাভাগির কথা স্বীকার করলেন যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরিশালের গৌরনদীতে অস্ট্রেলিয়ান একটি গরু চুরি করে মাংস ভাগাভাগি করে নেয়ার মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি নাসির মুন্সী (৩৫) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

    শনিবার বিকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় নাসির মুন্সী গরু চুরি ও ওই গরুর মাংস ভাগাভাগি করে নেয়ার বর্ননা দিয়ে জবানবন্দি দেয়। বিষয়টি গৌরনদী থানার ওসি আফজাল হোসেন নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাসির মুন্সী উপজেলার হোসনাবাদ গ্রামের মোকলেছ মুন্সীর ছেলে।  

    মামলার বাদী উপজেলার পূর্ব গরংগল গ্রামের গরুর মালিক সোহরাব খান জানান, সংঘবদ্ধ একদল চোর গত ২৬ সেপ্টেম্বর রাতে তার গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের ৭ মাসের একটি গাভীন গরু চুরি করে নিয়ে যায়। চোরেরা মুলাদী উপজেলার চরনলচিড়া গ্রামের সোহেল মুন্সীর বাড়িতে নিয়ে গাভীটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা করে।

    বিষয়টি জানাজানি হলে ৫ চোরে ওই গরুর মাংস ভাগাভাগি করে নিয়ে কয়েকটি ফ্রিজে জমা রাখে। শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় শুক্ররাব (১৯ নভেম্বর)  দিবাগত রাতে গৌরনদীর হোসনাবাদ গ্রামের মোসলেম খানের ফ্রিজ থেকে চোরাই গরুর মাংস উদ্ধার হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মোঃ ইমাম হোসেন জানান, এ ঘটনায় গরুর মালিক সোহরাব খান বাদি হয়ে নাসির মুন্সীসহ ৫ জনকে আসামি করে শনিবার (২০ নভেম্বর)  সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নাসির মুন্সীকে গ্রেফতার করেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ