ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠিতে স্বাস্থ্য পরিদর্শক পিটিয়েছেন গৃহবধূকে

    স্বরূপকাঠিতে স্বাস্থ্য পরিদর্শক পিটিয়েছেন গৃহবধূকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠি হাসপাতালের জনস্বাস্থ্য পরিদর্শক হারুনর রশিদ গাজী তার প্রতিবেশী গৃহবধূ বিউটি বেগমকে(৪৫)পিটিয়ে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পাটিকেলবাড়ি এগারগ্রাম সম্মিলনি বিদ্যালয় সড়কে। আহত বিউটি বেগম স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বিউটির পক্ষ থেকে তার স্বজনরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন বিউটি বেগম অভিযোগ করেন, স্যানিটারী ইন্সপেক্টর হারুনর রশিদ তার মেয়ে তানিয়ার ভাসুর। তাদের পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে ওইদিন তাকে রাস্তায় পেয়ে হারুন গাছের ডাল ভেঙে বেদম মারপিট করেন। পরে ডাক চিৎকারে লোকজন এসে বিউটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

    সব অভিযোগ অস্বীকার করে হারুনর রশিদ বলেন, বিউটি বেগম মিথ্যা মামলা দিয়ে অনেক দিন থেকে আমাকে হয়রানি করে আসছে। তার সাথে আগের মামলা নিয়ে বিরোধ চলছে। তারই রেশ ধরে ওইদিন আমাকে বিউটি বেগম ও তার ছেলে আমাকে মারতে আসলে আমি আত্মরক্ষার চেষ্টা করি।

    এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, দুই পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করতে পাটিকেলবাড়ি ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ