ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাড়ে ৬ হাজার বস্তা ইউরিয়া সারসহ ডুবে গেছে বাল্কহেড

     সাড়ে ৬ হাজার বস্তা ইউরিয়া সারসহ ডুবে গেছে বাল্কহেড
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশা‌লের সন্ধ্যা নদী‌তে সা‌ড়ে ৬ হাজার বস্তা সারসহ এক‌টি বাল্ক‌হেড ডু‌বে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বাল্ক‌হেড চালকসহ তিনজন শ্রমিক নদী সাঁতরে তীর উঠতে পারলেও বাল্ক‌হেড ও সার রক্ষা করা সম্ভব হয়নি।

    গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপু‌রের দি‌কে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী শ‌ফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, দুপু‌রের দি‌কে আমরা নদীর পার থেকে দেখতে পাই সবুজ রং করা একটি বাল্ক‌হেড ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে বাল্ক‌হেড‌টি পুরোপুরি ডুবে যায়।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪০০ বস্তা সার ছিল বাল্ক‌হেড‌টি‌তে। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর বাল্ক‌হেড‌টিও পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে নদীতে।

    বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মনির হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্ক‌হেডের অবস্থান শনাক্ত করে রাখা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা আরটিভি নিউজকে জানিয়েছেন, ধারণা করছি বাল্ক‌হেড‌টি‌তে সরকারি সার ছিল। ট্রলার মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ