ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • এসএসসির কেন্দ্রে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

    এসএসসির কেন্দ্রে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরীক্ষা কেন্দ্রের সামনে এক শিক্ষার্থীর পর হামলা করেছে অপর শিক্ষার্থী। হামলার শিকার সমাপ্তি রানী সিকদার (১৯) ও হামলাকারী হাসিবুল ইসলাম লিখন হাওলাদার একই কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

    এ ঘটনায় লিখনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে বাড়িতে ফেরার সময় উপজেলা সদরের কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে। আহত সমাপ্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে।

    সমাপ্তির পরিবার জানায়, মঙ্গলবার পৌরনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। একই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারুন অর রশীদ লাভলুর ছেলে হাসিবুল ইসলাম লিখন। পরীক্ষা শেষে কেন্দ্রের মধ্যে বসেই সমাপ্তিকে উত্ত্যক্ত করে লিখন। এ ঘটনার প্রতিবাদ করে ওই পরীক্ষার্থী। বিষয়টি দেখে পরীক্ষার কেন্দ্র সচিব মো. জলিলুর রহমান আকন উভয়কে ডেকে মীমাংসা করে দেন। কেন্দ্র থেকে বাইরে বের হলে সমাপ্তির ওপর হামলা চালায় লিখন।

    সমাপ্তি রানীর স্বামী সাগর দেবনাথ বলেন, 'পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রে যাওয়া আসার পথে বখাটে হাসিবুল ইসলাম লিখন আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি আমি পুলিশকে জানাই। এ ঘটনায় লিখনকে সোমবার থানায় ডেকে নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার স্ত্রীর ওপর হামলা করে। আমি ও আমার মাকেও মারধর করে লিখন।'

    কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. জলিলুর রহমান আকন বলেন, বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের এক নারী পরীক্ষার্থীর সঙ্গে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেন্দ্রে বসে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়। পরীক্ষার পর বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এরপর বাহিরে কি হয়েছে আমার জানা নেই। শুনেছি এক যুবককে পুলিশ আটক করেছে।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, 'বখাটেপনা করার অপরাধে হাসিবুল ইসলাম লিখন নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

    লিখনের বাবা হারুন অর রশীদ লাভলু বলেন, আমার ছেলে হাসিবুল ইসলাম এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রে বসে সমাপ্তি নামে অপর এক পরীক্ষার্থীর সঙ্গে সামান্য ভুলবোঝাবোঝি হয়। বিষয়টি কেন্দ্র সচিব মীমাংসা করে দেন। কেন্দ্রের বাহিরে হামলার সঙ্গে আমার ছেলে জড়িত নয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ