ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ২টি ঔষধ কোম্পানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

     বরিশালে ২টি ঔষধ কোম্পানিকে ৩৫ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    অবৈধ ঔষধ মজুত ও যথাযথ সংরক্ষন না করার অপরাধে ২টি ঔষধ কোম্পানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ২ টায় বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল জানান, ঔষধ আইন ১৯৪০ এর কয়েকটি ধারা উপধারা লঙ্ঘন করে অবৈধ ওষুধ মজুত ও যথাযথ ভাবে সংরক্ষন না করার অপরাধে এপেক্স ফার্মা লিমিটেড কে ৫ হাজার টাকা এবং এস্ট্রা বায়োফার্মা লিমিটেড কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ