ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শীতকালীন সবজির দাম কমছে বরিশালের কাঁচাবাজারে

    শীতকালীন সবজির দাম কমছে বরিশালের কাঁচাবাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবধরনের সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। পাশাপাশি সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। মহানগরীর কাঁচাবাজারগুলো ঘুরে সবজির দাম কমার এমনই চিত্র দেখা গেছে। আর এর ফলে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। শীতের সাথেসাথে সরবরাহ বাড়লে দাম আরও কমার ইঙ্গিত দিয়েছেন বিক্রেতারা।

     বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগরীর বাংলাবাজারে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত সপ্তাহে সিমের কেজি বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি দরে। একইভাবে সপ্তাহের ব্যবধানে ফুলকপির দাম ১০ টাকা কমে বর্তমানে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাধাকপি ও মুলার দাম কেজিতে কমেছে ১৫ টাকা পর্যন্ত।

    তবে টমেটোর দাম এখনও রয়েছে ক্রেতার লাগালের বাইরে। গত সপ্তাহের ১৬০ টাকা কেজি দরের টমেটোর বর্তমান কেজিমূল্য ১৫০ টাকা। এছাড়া শসা এবং গাজর গত সপ্তাহের কেজি মূল্যেই বিক্রি হচ্ছে এ সপ্তাহেও। অপরদিকে কমেছে কাঁচামরিচের ঝাঁঝ। সপ্তাহান্তে ১০ টাকা কমে এখন মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।

    স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। গরুর মাংসের কেজি ৫৪০ থেকে ৫৫০ টাকায়,  খাসি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে নগরীর সব কাঁচাবাজরে। সোনালী মুরগীর কেজি ২৫০ এবং ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে পূর্বের সপ্তাহের মতই।

    এদিকে গত সপ্তাহের দামেই এ সপ্তাহেও বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। যদিও বাজারে দেশি মাছের আকাল রয়েছে। আর এর কারণ হিসেবে শীতকালে নদী-খালের পানি কমে যাওয়ার বিষয়টিকে সামনে এনেছেন বিক্রেতারা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ