ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আজ শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের ৫০ তম শাহাদাত বার্ষিকী

    আজ শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের ৫০ তম শাহাদাত বার্ষিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কলেজ পড়ুয়া ছাত্র। তাগড়া যুবক। এই বয়সে বিশেষ কিছু বৈশিষ্টের মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট হচ্ছে অকুতোভয় নামক শব্দটি। যে বৈশিষ্টটি অসাধ্যকে সাধন ও অজয় কে জয় করার দীপ্ত স্পৃহা জাগিয়ে তোলে। সেই স্পৃহার টানেই দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। বুকে দেশ প্রেম ধারন করে বীর দর্পে মোকাবেলা করেছেন পাক শত্রæদের। কিন্তু দূর্ভাগ্য বিজয়ের স্বাদ অনুভব করতে দেয়নি ভাগ্য বিধাতা। যুদ্ধ তথা দেশ বিজয়ের মাত্র ২০ দিন পূর্বে শত্রæদের বুলেটে নিভে যায় দেশ মাতৃকার বীর সেনানী শহীদ মুক্তিযোদ্ধা বানারীপাড়ার কাজী মতিয়ার রহমানের জীবন প্রদীপ। ১৯৭১ সালের ২৬ নভেম্বর রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার ছারছিনায় আলবদরদের ঘাটিতে আক্রমন চালাতে গেলে শত্রæদের বুলেটে মৃত্যু ঘটে তার। আজ বানারীপাড়ার গর্ব ও অহংকারের প্রতীক জাতির বীর সন্তান শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের ৫০ তম শাহাদাত বার্ষিকী। বরিশাল জেলা পরিষদের তৎকালীন সদস্য কাজী মোশারেফ হোসেন এর কনিষ্ট পুত্র কাজী মতিয়ার তখন শের-ই-বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠিত বানারীপাড়ার চাখার ফজলুল হক কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র এবং ছাত্রলীগের প্রথম সারির নেতা ছিলেন। বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের ডাকে সাড়া দিয়ে নেমে পড়েন রনাঙ্গনে। তার স্মৃতি চারন করে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী বলেন, মতিয়ার ছিলো অকুতভয়ী অসীম সাহসী  এক যোদ্ধা। যুদ্ধের শেষ ভাগে ভারত থেকে উচ্চতর প্রশিক্ষন নিয়ে নৌকা যোগে স্বরুপকাঠি ফিরছিলেন। এসময় জানতে পারেন ছারছিনা পীরের বাড়িতে রাজাকারদের একটি ঘাটি রয়েছে। তিনি মুহুর্তেই কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে ওই ঘাটিতে আক্রমন করেন। কিন্তু দূর্ভাগ্যবসত শত্রæদের গুলিতে মৃত্যু ঘটে তার। কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি। তিনি ৯ নং সেক্টরের মেজর জলিলের অধীনে যুদ্ধরত ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের ভাইয়ের ছেলে কাজী এনায়েত করিম ইনু বলেন শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ির মসজিদে বাদ জুম্মা দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। তিনি সকলকে দোয়া মিলাদে উপস্থিত থাকার  জন্য অনুরোধ করেছেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে মতিয়ার ছিলেন সবার ছোট। অন্য দুই ভাইও ইতিমধ্যে মৃত বরন করেছেন। তবে ৩ বোন জীবিত রয়েছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী মতিয়ার রহমান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজের ছোট মামা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ