ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শায়েখ সৈয়দ ফজলুল করীম’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শায়েখ সৈয়দ ফজলুল করীম’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    ইসলামী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শায়েখ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহঃ ছিলেন বিংশ শতাব্দীর এক জ্যোতির্ময় আলোকবর্তিকা। যিনি বাংলাদেশে ইসলামী কর্মধারার সব গুলো কর্মপন্থার সমান সমন্বয় সাধান করতে পেরেছেন।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ৩ টায় চাঁদমারী এমসি অডিটোরিয়ামে  ইশা ছাত্র আন্দোলন এর প্রতিষ্ঠাতা শায়েখ সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহঃ) এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাওলানা ফজলুল করিম রহ. এর ৭১ বছরের কর্মময় ও সংগ্রামী জীবন এক বিস্ময়কর উপাখ্যান। তিনি পথভোলা মানুষের আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক সমৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা যেমন চালিয়েছেন তেমনি শিরক বিদআতের মোকাবেলা করেছেন। তিনি গণমানুষের মুক্তির জন্য অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছেন। আবার শিক্ষা সংস্কার এর জন্য তালিম তারবিয়াতেও আত্মনিয়োগ করেছেন।

    তিনি আরও বলেন  বাংলার ছাত্র সমাজ যখন বিপথগামী হয়ে যাচ্ছিলো, চারিত্রিক ও আদর্শিক  ভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে  যাচ্ছিল ঠিক তখনই ছাত্রদের আদর্শিক ভাবে গড়ে তুলতে শায়েখ ফজলুল করীম রহঃ প্রতিষ্ঠা করেন ইশা ছাত্র আন্দোলন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সদস্য মাহাবুবুল হক মানিক, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম,সাবেক সভাপতি মঈনুল ইসলাম সহ বিভিন্ স্থরের নেতৃবৃন্দ।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ