ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • যেকোনো পরিস্থিতিতে টিভি ক্যামেরাপার্সনরা সাহসী ভূমিকা পালন করে : মেয়র সাদিক আব্দুল্লাহ

      যেকোনো পরিস্থিতিতে টিভি ক্যামেরাপার্সনরা সাহসী ভূমিকা পালন করে : মেয়র সাদিক আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    যেকোনো পরিস্থিতিতে টেলিভিশন ক্যামেরাপার্সন না সবসময় সাহসী ভূমিকা পালন করে। সরকারের উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছে টেলিভিশনে ক্যামেরাপারসনরা। তাদের ক্যামেরায় ফুটিয়ে তুলছে দেশের উন্নয়নের প্রতিচ্ছবি। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

    মেয়র বলেন, লেখনীর সাথে ছবিও কথা বলে। আর সেই ছবির কথাগুলো তুলে ধরছে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলো। বরিশালে কর্মরত স্যাটেলাইট টেলিভিশনের ক্যামেরাপার্সোনরা বরিশালের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে আহŸান জানান।

    আজ বিকেলে নগরীর কালিবাড়ি রোডের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর বাসভবনে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি এনটিভি ক্যামেরাপারসন গোবিন্দ সাহা, সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপারসন মো. শাহিন হাওলাদার সহ কমিটির সদস্যরা ফুল দিয়ে মেয়রকে শুভেচ্ছা জানায়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ও স্পাইস টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

    এছাড়াও দিপ্ত টিভির ক্যামেরাপারর্সন আবুল বাশার, স্পাইস টেলিভিশনের কাজী মাহামুদুন নবী, চ্যানেল আই’র মো. আরিফুর রহমান, এসএ টিভির নারায়ন চন্দ্র সাহা, সময় সংবাদের আমিনুল ইসলাম, চ্যানেল২৪-এর রুহুল আমিন,  ডিবিসি নিউজের সুজয় দাস, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার উপস্থিত ছিলেন।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ