ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

    বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পটুয়ালীর বাউফলে ‘বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণের গতকাল শুক্রবার সমাপ্তি হয়েছে। এতে উপজেলার ৫০ জন খামারি অংশ নিয়েছে।

    বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের (বিএলআরআই) মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গত বুধবার সকাল ১০ টার দিকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহারুল ইসলাম তালুকদার। গতকাল শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফকরুজ্জামান, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন শুভ মজুমদার প্রমুখ।

    কোর্স কো-অর্ডিনেটর ছিলেন একই ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

    প্রশিক্ষণে অংশ নেওয়া কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের খামারি মো. রবিউল আলম (৪৫) বলেন,‘আমার ৯২ টি মহিষ আছে।অনেক বিষয়ই অজানা ছিল। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিষের শ্রেণি বিভাগ,মহিষের রোগ নির্নয় ও রোগ প্রতিরোধে করণীয় বিষয়সহ নানা বিষয়ে জানতে পেরেছি। যা মহিষ পালনের জন্য আমাদের খুব উপকার হবে।’ তিনি আরও বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ