ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাবেক অধ্যক্ষের সার্টিফিকেট জালিয়াতি ঘটনায় ফের তদন্ত কমিটি গঠন

    সাবেক অধ্যক্ষের সার্টিফিকেট জালিয়াতি ঘটনায় ফের তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    অবৈধভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে এবং  বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার বিএ পাশের সার্টিফিকেট জালিয়াতি ঘটনায় ফের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড, সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

    পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।  

    মোঃ ফোরকান মিয়া বিএ (পাস) সার্টিফিকেট জালিয়াতি করে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে ১৯৯৯ সালে ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক পদে চাকুরী নেন। ২০১০ সালে তিনি জাল জালিয়াতির মাধ্যমে ওই কলেজের অধ্যক্ষ পদে আসীন হন। অধ্যক্ষ পদে আসীন হওয়ার পর তিনি দুর্নীতি, নারী কেলেঙ্ককারী, অর্থ আত্মসাৎ ও সার্টিফিকেট জালিয়াতিরসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরেন। ২০১৩ সালে তার বিএ পাশের সার্টিফিকেট জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়। পরে তিনি স্বেচ্ছায় কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। ঘটনার ৮ বছর পরে এ বছর জুলাই মাসে সুকৌশলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাকসুদা আক্তার জোসনাকে সভাপতি করে তিনি পুনরায় অধ্যক্ষ পদে বহাল হন। ফোরকানের বিএ পাশের সার্টিফিকেট জালিয়াতি ও পুনরায় অবৈধভাবে অধ্যক্ষ পদে বহাল হওয়ায় ঘটনা তদন্তে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবরে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ চিঠিতে  পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ  দেয়া হয়েছে।  

    সাবেক অধ্যক্ষ মোঃ ফোরকান বলেন, এখন পর্যন্ত তদন্তের কোন চিঠি হাতে পাইনি।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন নশা বলেন, কলেজের সাবেক অধ্যক্ষের জাল সার্টিফিকেট ও অধ্যক্ষ পদে পুনবহালের ঘটনা তদন্তে পত্র পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনা তদন্তে সরেজমিনে যাবোl

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ