ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গুজবকারীদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে: মাওলানা ইসমাইল হোসেন

    গুজবকারীদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে: মাওলানা ইসমাইল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ না হলে দেশে সম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হতো না।

    শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাব হলরুমে আয়োজিত “সম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করনীয় কি?” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মাওলানা ইসমাইল হোসাইন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামাত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের প্রত্যেককে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ৮ দফা দাবী তুলে ধরেন। 

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা জয়নুল আবেদীন,ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আফলাতুল কাওসার,আন্তর্জাতিক কারী মাওলানা মোঃ আঃ মান্নান, মাওলানা রেজাউল করিম, বরিশাল জেলা সভাপতি হাফেজ মুফতি জাকির হোসাইন, বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ। #####


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ