ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখায় প্রেমিকাকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা

    মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখায় প্রেমিকাকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা
    প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় প্রেমিকের মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখার কারণে এক ছাত্রীকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রেমিক মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

    স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান।

    জানা যায়, শনিবার সকালে ওই ছাত্রী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে গুঠিয়া এলাকায় ঘুরতে যান। ওই দিন দুপুরে তারা সেখান থেকে একটি গাড়িতে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্বপাশে পৌঁছামাত্র তার প্রেমিক বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের মো. ছালাম ডাকুয়ার ছেলে মো. মিরাজ ডাকুয়া গতিরোধ করে তার পাশে উঠে বসে।

    এ সময় সে সুকৌশলে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়ে হত্যার চেষ্টা করে এবং তার মোবাইল নাম্বার ব্লকলিস্টে রাখা ও তার সঙ্গে গত ১৫ দিন ধরে কথা বলতে না পারার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় বকা-ঝকা করে। এ সময় মিরাজ ডাকুয়া ওই ছাত্রীর কাছ থেকে তার দেওয়া মোবাইল ফোনটি কেড়ে নেয়। এ সময় সেখানে ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, স্কুলছাত্রীকে বিষ খাইয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত প্রেমিক মিরাজ ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ