ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ওমরাহ পালনে নতুন নিয়ম

    ওমরাহ পালনে নতুন নিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে ওমরাহ পালনে নতুন নির্দেশনা আসছে। এতে ৫০ বছরের বেশি বয়সী বিদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। শনিবার (২৭ নভেম্বর) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য প্রকাশ করেছে।

    এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার কারণে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। বর্তমানে সেই নিয়মের পরিবর্তন আসছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের মেনে এই অনুমতি দেওয়া হবে। এর অংশ হিসেবে সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

    এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ