ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

    নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাধারণ আসনে নির্বাচিত নারী সদস্যকে পুস্কার প্রদান করা হয়। নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস’র তত্ত্বাবধায়নে সুইজারল্যান্ডের সহায়তায়  রূপান্তর এ অভিজ্ঞতা বিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রী ও নারী ইউপি সদস্যসহ ৪০ জন অংশগ্রহণ করেন। 

    সভায় সভাপতিত্ব করেন জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়র হোসেন খান, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু,নলছিটি উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোরশেদা লস্কর, জেলা মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, রূপান্তরের ঝুমা কর্মকার, মো. মাফুজুর রহমান, সহযোগী সৈয়দ অলি রহমান প্রমুখ। 

    এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন করে তাঁরা।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ