ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • নলছিটিতে লাশবাহী গাড়িতে পৌরটোল দাবি করায় সংঘর্ষ

    নলছিটিতে লাশবাহী গাড়িতে পৌরটোল দাবি করায় সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির নলছিটিতে লাশবাহী গাড়িতে পৌরটোল দাবি করাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। সোমবার দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

    জানা যায়, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন যুবলীগের নেতা এইচ এম সজিব বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁর চাচার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। শহরের মল্লিকপুর এলাকায় আসলে পৌরটোল আদায়কারীরা লাশবাহী গাড়িটি থামার সঙ্কেত দেয়। এ সময় টোল নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে টোল আদায়কারীরা লাশবাহী গাড়িতে থাকা কয়েকজনকে মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে টোল আদায়কারী মো. রাজা ও আল আমিনের মাথা ফেটে যায়। তাদেরকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাজাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

    কুলকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক এইচ এম সজিব বলেন, পৌর টোল আদায়ের নামে কয়েকজন যুবক চাঁদাবাজী করে। আমার চাচা খালেক হাওলাদারের লাশ নিয়ে বরিশাল থেকে চারটি মাহিন্দ্রা গাড়ি, একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ নলছিটির কুলকাঠি গ্রামের বাড়িতে যাচ্ছিল। টোল দিতে বিলম্ব হওয়ায় আদায়কারীরা বরিশাল থেকে আসা লোকজনের গায়ে হাত তোলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমাদের কয়েকজন লোক আহত হয়েছে। 

    নলছিটি পৌরটোল আদায়কারী উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ  হোসেন হান্নান জানান, লাশের গাড়ি অনেক পেছনে ছিল। মাহেন্দ্রসহ কয়েকটি গাড়ি টোল আদায়কারীদের কাছে আসার পর থামতে বলে। এ সময় তাঁরা এসব গাড়ি লাশবাহী গাড়ির সঙ্গে বলে জানায়। কিন্তু তখনও লাশবাহী গাড়ি না আসায় টোল দাবি করা হয়। এ নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে আপোষ নিস্পত্তি করা হবে বলেও জানান তিনি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশবাহী গাড়িতে টোল আদায় নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। 


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ