ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিরঙ্কুশ নৌকা বিজয়ে বরিশাল জেলা আ'লীগের শুভেচ্ছা ও অভিনন্দন

    নিরঙ্কুশ নৌকা বিজয়ে বরিশাল জেলা আ'লীগের শুভেচ্ছা ও অভিনন্দন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলায় তৃতীয়  ধাপে অনুষ্ঠিত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ। 

    সোমবার (২৯ নভেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। 

    শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, রোববার (২৮ নভেম্বর) শেষ হওয়া বরিশালে জেলায়  তৃতীয়  ধাপের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান  প্রার্থীরা ৪ টি ইউনিয়নে নিরঙ্কুশ বিজয়ী  হয়েছেন। এরমধ্যে উজিরপুরের হারতা ও বামরাইল ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর  ইউনিয়ন এবং মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন রয়েছে। 


     এ বিজয়ে সম্মানিত ভোটার, সমর্থক, দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন নেতৃবৃন্দ। 

    এছাড়াও নির্বাচিত চেয়ারম্যানগণ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সততা ও  নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।  
     
    পাশাপাশি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করায় নির্বাচন সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি ধন্যবাদ  জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ