ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় সরকারি গাছ কেঁটে নেওয়ার সময় জব্দ

     আগৈলঝাড়ায় সরকারি গাছ কেঁটে নেওয়ার সময় জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সড়ক থেকে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি কাটা গাছ গুলো জব্দ করেছে উপজেলা বন বিভাগ। 

    উপজেলা বন বিভাগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট-মাহিলাড়া ওয়াপদা সড়কে সরকারি ভাবে ১২ বছর পূর্বে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছিল। ওই সড়কের সরকারি ১২ট বিভিন্ন প্রজাতির গাছ উপজেলার গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া নামক স্থান থেকে রাহুৎপাড়া গ্রামের মৃত গণেষ হালদারের ছেলে দেবাশীষ হালদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল গাছ গুলো কেটে নেয়। সরকারি গাছ কেটে নেয়ার খবর স্থানীয়রা উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদারকে জানালে তিনি আগৈলঝাড়া থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারি কাটা গাছ জব্দ করেন। পরে জব্দকৃত গাছ গুলো উপজেলা সদরে নিয়ে আসেন তিনি। 

    রাহুৎপাড়া গ্রামের আয়কর আইনজীবী সমীরণ রায় জানান, মৃত গণেষ হালদারের ছেলে দেবাশীষ হালদারের নেতৃত্বে ৫-৬ জন মিলে চাম্বল, রেন্টি, মেহগনি, রাজ কড়ইসহ বিভিন্ন গাছ কেটে নেয়। এর আগেও কয়েকবার দেবাশীষ সরকারি গাছ কেটে নেয়। 
    এব্যাপারে অভিযুক্ত দেবাশীষ হালদার জানান, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সড়কের পাশের জায়গা আমাদের। তাই আমাদের জায়গার গাছ কেটেছি। স্থানীয়দের অভিযোগের কারনে আমার কাটা গাছ গুলো উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জব্দ করে নিয়ে যান। 

    এব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জানান, সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার সংবাদ শুনে থানা পুলিশের সহয়তায় ঘটনাস্থলে গিয়ে ১২ পিচ বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ