ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ক্যামেরাপার্সনরা সব সময়ই সাহসী ভূমিকা পালন করে:বিএমপি কমিশনার

    ক্যামেরাপার্সনরা সব সময়ই সাহসী ভূমিকা পালন করে:বিএমপি কমিশনার
    বিএমপি কমিশনারের সাথে টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ। সোমবার বেলা ১২টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত মিলিত হন তাঁরা।

    এসময় উপস্থিত ছিলেন, টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান, সহ সভাপতি অমল দাস,  সাধারণ সম্পাদক  কামাল হাওলাদার, সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাদক্ষ লিটন মোল্লা, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. শিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সুমন খান, লিটন এবং নিউজ জি ২৪.কম এর ষ্টাফ রিপোর্টার এস এল টি তুহিন ও মো. জাকির হোসেন।

     

    সাক্ষাতকালে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, টেলিভিশন ক্যামেরাপার্সনরা সব সময় যেকোনো পরিস্থিতিতে সাহসী ভূমিকা পালন করে। যে কোন অনুষ্ঠানে  ছবির মাধুর্য সৌন্দর্য এবং কালারফুল যেটা লেখনীর সাথে ছবির  কথাগুলো তুলে ধরতে কাজ করছে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলো। সাংবাদিকরা যে মিলেমিশে কাজ করে এটা দেখে অনেক ভালো লাগে তাদের একাবদ্ধতা সবসময় বজায় থাকুক। সাংবাদিক পুলিশের একই উদ্দেশ্য, আর তা হচ্ছে দেশ গড়ার। পুলিশ রাষ্ট্রের কর্মচারী জনগনের ট্যাক্সের টাকায় চলে। তাই জনগনের সেবা দেয়া, নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। জঙ্গীবাদ, সন্ত্রাস দমন করা, মাদক বিরোধী অভিযানকে আরও জোরদার করা।সাংবাদিকদের সহযোগিতায় নিরাপদ বরিশাল গড়ে তুলতে চাই। পুলিশ সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। পুলিশের কাছ থেকে যে কোন তথ্য পাওয়ার জন্য মিডিয়া সেন্টার খোলা রয়েছে । পুলিশ সব ধরনের তথ্য দিয়ে সংবাদ কর্মীদের সহযোগিতা করবে একই রকম সাংবাদিকদের পক্ষ থেকেও অপরাধ দমনে পুলিশ তথ্য পাবেন বলেও পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

    এর আগে পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খানকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানােনা হয় ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ