ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রথমবারের মতো ববিতে ডানা মেলেছে বালিহাঁস

    প্রথমবারের মতো ববিতে ডানা মেলেছে বালিহাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ জীবনের সব লেনদেন‘- জীবনানন্দ দাশের কবিতার এ চরণটুকু বলে দেয় জীবনের সঙ্গে পাখি কতটা নিবিড়ভাবে জড়িয়ে আছে। পাখি ও প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন এখন বরিশাল বিশ্ববিদ্যালয়। শীতের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পুকুর পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে।


    এ বছর প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বুনো প্রজাতির ধলা বালিহাঁস। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলসংলগ্ন পুকুরে গত ২৮ নভেম্বর থেকে হাঁসগুলোর দেখা মেলে। বিষয়টি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্যের ইতিবাচক বার্তা দেয় বলে মনে করছেন এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা।

    হাঁসগুলো সারাক্ষণ মাতিয়ে রাখছে পুরো বিশ্ববিদ্যালয়। মনে হচ্ছে এ যেন তাদেরই ভূমি। খাবার ও উষ্ণতার খোঁজে শীতপ্রধান দেশগুলো থেকে নাতিশীতোষ্ণ অঞ্চলে আসে অসংখ্য প্রজাতির পরিযায়ী পাখি। এ সময় প্রকৃতি তার সন্তানদের সংরক্ষণ করতে থাকে ব্যাকুল।

    সবচেয়ে ছোট বুনো বালিহাঁসের এই প্রজাতিটি আকারে বেশ ছোট। এর দৈর্ঘ্য কমবেশি ৩৩ দশমিক ৫ সেন্টিমিটার মতো, ডানা ১৫ দশমিক ৫ সেন্টিমিটার, ঠোঁট ২ দশমিক ৮ সেন্টিমিটার, লেজ ৭ দশমিক ৩ সেন্টিমিটার ও পা ২ দশমিক ৪ সেন্টিমিটার। ওজন গড়ে ২৫০ গ্রাম। স্ত্রী ও পুরুষ হাঁসের চেহারায়ও পার্থক্য রয়েছে।

    পুরুষ হাঁসের মাথার চাঁদি ও পিঠ কালচে বাদামি। কালচে পিঠে সূর্যের আলো পড়ে ঝলমলে সবুজ আভা ছড়িয়ে দেয়। মুখ, ঘাড়, গলা ও দেহতল সাদা। গলায় স্পষ্ট কালো বলয় দেখা যায়। ডানায় সাদা ডোরার মতো থাকে। চোখ লালচে বাদামি। ছোট ঠোঁট কালো।

    আর স্ত্রী হাঁসের দেহতল অনুজ্জ্বল ফিকে সাদা। ডানার প্রান্ত সাদা। চোখ বাদামি রঙের, চোখ বরাবর কাজলের মতো কালো চক্ষু-রেখা থাকে। ঠোঁট কালচে-জলপাই বা বাদামি। ঠোঁটের নিম্নভাগ ও সঙ্গমস্থল হলুদাভ। স্ত্রী ও পুরুষ হাঁস উভয়ের পা ও পায়ের পাতা কালচে-বাদামি বা কালো রঙের।

     

    এদিকে, প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাখির আগমনে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বিদ্যমান বৃক্ষগুলোর প্রতি নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। শীতকালীন সৌন্দর্য ফিরিয়ে আনতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা ধরনের পরিকল্পনা।

    রোববার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনের পুকুরগুলোতে স্থাপন করা হয়েছে ভাসমান ফুলের বাগান এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রোপন করা হচ্ছে নানা প্রজাতির শীতকালীন ফুল।

    শীতকালীন পরিযায়ী পাখি আসার বিষয়ে কথা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাসের সঙ্গে। তারমতে, করোনাকালীন সময়ে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে প্রকৃতি নিজের মতো করে সেজেছে। এটিকে ধরে রাখতে ক্যাম্পাসের বিদ্যমান পশু-পাখিগুলোর বাসস্থান এবং খাদ্যশৃঙ্খল সংরক্ষণ করা হয়েছে। ফলে পাখিগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বসবাসের উপযোগী মনে করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ